মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসূমে গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ৭০০ জন কৃষকের প্রত্যেককে এককেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথী ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম ও কৃষি অফিসার এমরান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, কৃষক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।