• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

গাংনীতে গাঁজাসহ নারী মাদককারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩
গাংনীতে গাজাসহ নারী মাদককারবারি আটক
গাংনীতে গাজাসহ নারী মাদককারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ১শ ১০ গ্রাম গাঁজাসহ পারেছা খাতুন (৪০) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত পারেছা খাতুন উপজেলার বেতবাড়িয়া গ্রামের মধ্যপাড়ার মিন্টু বিশ্বাসের স্ত্রী। পুলিশের দাবী, পারেছা খাতুন নিজেই মাদক কারবারী।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পারেছা খাতুন নিজ বাড়িতে মাদক বিক্রি করছে মর্মে এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় তার কাছ থেকে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে পারেছা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-১৪, তারিখ: ১১/০৫/২০২৩ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category