• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে গাঁজাসেবীর কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
গাংনীতে গাঁজাসেবীর কারাদন্ড
গাংনীতে গাঁজাসেবীর কারাদন্ড

মেহেরপুরের গাংনীতে মিন্নাল আলী (৫০) নামের এক ব্যক্তিকে এক বছর ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর বারটার দিকে আড়পাড়া গ্রামে এ অভিযান চালায় গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। দন্ডিত মিন্নাল আলী আড়পাড়া গ্রামের আখের আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মিন্নাল আলী একজন চিহ্নিত গাঁজাসেবী ও মাদক ব্যবসায়ী। তার বাড়িতে গাঁজা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মিন্নালের বাড়িতে ৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (২১) ধারায় মিন্নালকে দোষী সাব্যস্ত করে ১ বছর কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থ দন্ডদেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত মিন্নালকে ভ্রাম্যামাণ আদালতের নির্দেশে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category