• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী‌তে গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
গাংনী‌তে গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার
গাংনী‌তে গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

পুলিশের হাতে গ্রেফতার এড়াতে তিন কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছে অজ্ঞাত দুই মাদককারবারী। মঙ্গলবার সকা‌লে মে‌হেরপু‌রের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ অজ্ঞাত দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ দেখানো হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুজন মাদককারবারী আসছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামতে সংকেত দেয়। পুলিশ দেখে তারা একটি লাল রংয়ের অ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। যার রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২। ওসি আরো জানান, মোটর সাইকেলের মালিক ও মাদক কারবারীদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category