মেহেরপুরের গাংনীর যুগিন্দা থেকে জেম্স প্রকাশ মন্ডল (৫৫) নামের এক মাদককারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম তাকে তার বাড়ি থেকে আটক করে। এসময় উদ্ধার করা হয় এক কেজি গাঁজা।
জেম্স প্রকাশ মন্ডল যুগিন্দা গ্রামের অমরেন্দ্র মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক মামলাসহ হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, জেম্স প্রকাশ মন্ডল একজন চিহ্নিত মাদককারবারী। তার বাড়িতে গাঁজা আছে মর্মে সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় তার ঘর থেকে এক কেজি পাওয়া গেলে তাকে মামলাসহ থানায় হস্তান্তর করে। জেম্স প্রকাশ মন্ডলকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।