• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ

গাংনীতে গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
গাংনীতে গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার
গাংনীতে গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার

১০০ গ্রাম গাঁজাসহ বিজন কর্মকার (২৪) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) রাত দশটার দিকে মেহেরপুরের গাংনীর ষোলটাকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।

গ্রেফতার বিজন ষোলটাকা গ্রামের রবি কর্মকারের ছেলে। সে মাদক পাচারকারী বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই মিলন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় বাড়ির পাশের রাস্তায় গাঁজা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল বিজন। পুলিশের অভিযান দলটি তাকে একশ গ্রাম গাঁজাসসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজনের নামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হচ্ছে। ওই মামলার আসামি হিসেবে মঙ্গলবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category