• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে গাঁজাসহ পাচারকারী আটক

Reporter Name
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩
গাংনীতে গাঁজাসহ পাচারকারী আটক
গাংনীতে গাঁজাসহ পাচারকারী আটক

মাদক পাচারকালে মারফত মন্ডল(৪০) নামের একজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৫জুন) সকালে র‌্যাব-১২ মেহেরপুর গাংনী ক্যাম্পের একটি টীম গাংনী কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি পাখি ভ্যান, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকা।
মারফত মন্ডল মেহেরপুরের গাংনীর গাড়াডোব গ্রামের মৃত এমাজ উদ্দীনের ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের দাবী, সে একজন চিহ্নিত মাদক পাচারকারী।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, মারফত মন্ডল একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করে আসছিল। ঘটনার সময় সে মাদক নিয়ে কাঁচা বাজারে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে গাঁজা পাওয়া গেলে আটক করে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category