• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে গাঁজাসহ দুজন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে গাঁজাসহ দুজন গ্রেফতার
গাংনীতে গাঁজাসহ দুজন গ্রেফতার

মেহেরপুরের গাংনীর চেংগাড়া গ্রাম থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে জব্ধ করা হয়েছে ৪৮০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির চার হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন। এরা হচ্ছে- গাংনীর চেংগাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর (৩২) ও একই গ্রামের মহব্বত আলীর ছেলে আরিফুল ইসলাম(২২)। বুধবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম এ অভিযান চালায়। গ্রেফতারকৃত দুজনকে গাংনী থানায় সোপর্দ করলে পুলিশ তাদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করে।
গাংনী র‌্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি গোলাম ফারুক জানান, গ্রেফতারকৃত দুজনই চিহ্নিত মাদক কারবারী। এরা মাদক কেনা বেচা করছে মর্মে সংবাদের ভিত্তিতে মাদক কারবারী আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মাদক, মাদক বিক্রির টাকা ও দুটি ফোনসহ দুজনকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category