• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে গাঁজাসহ দুই পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
গাংনীতে গাঁজাসহ দুই পাচারকারী আটক
গাংনীতে গাঁজাসহ দুই পাচারকারী আটক

মেহেরপুরের গাংনী শহর থেকে মাদকসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ কেজি গাঁজা। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। র‌্যাবের দাবী এরা চিহ্নিত মাদক পাচারকারী।

আটকরা হচ্ছে- গাংনীর নওপাড়া গ্রামের মৃত আজিম বক্সের ছেলে ইন্তাদুল ইসলাম (৪০) ও সাহারবাটি গ্রামের রুস্তুম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭)। আটক দুজনকে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি ইনামুল হক জানান, ইন্তাদুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকের কারবার করছিল। এরা মাদক নিয়ে গাংনী শহরের উত্তর পাড়ার আরাফ এন্টারপ্রাইজের সামনের রাস্তায় অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছে গাঁজা পাওয়া গেলে আটক করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category