• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনীতে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
গাংনীতে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ইফতারি শেষ রুবাইয়া খাতুন (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

নিহত রুবাইয়া খাতুন হাড়াভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে এবং হাড়াভাঙ্গা ডিএইচএস সিনিয়র ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে ইফতার ও মাগরিবের নামাজের পর তিনি আত্মহত্যা করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিডি দাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category