• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে গরু বোঝাই লাটা হাম্বা উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত-১১

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬
গাংনীতে গরু বোঝাই লাটা হাম্বা উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত-১১
গাংনীতে গরু বোঝাই লাটা হাম্বা উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত-১১

মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই লাটা হাম্বার উল্টে উজ্জ্বল(৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরো ১১ জন গরু ব্যবসায়ী। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার রাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।

নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী রায়পুর গ্রামের মুজাহিদ জানান, মেহেরপুর থেকে গরু বোঝাই লাটাহাম্বারটি গাংনীর রাইপুর বাজার হয়ে আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিল। রাইপুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন ব্যবসায়ী উজ্জ্বল। একই সময়ে আহত হন আরো ১১ ব্যবসায়ী।

আহতরা হচ্ছেন- মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার আলিমুদ্দীনের ছেলে রহিদুল(৫৫), ফেলামিরের ছেলে রাজা(৬০), চকশ্যামনগরের আব্বাছ আলীর ছেলে ওসমান(৪৪), ইসমাইলের ছেলে ইসরাফিল(৫৫) ও ইজারুলের ছেলে কবির(৪২), মুজিবনগর উপজেলার মোনাখালির জহুর মন্ডলের ছেলে সাবদার আলী(৬০) ও দুলাল উদ্দীনের ছেলে ইসমাইল(৪৪), যাদবপুরের আলীমুদ্দীনের ছেলে নাজমুল (২৫), রাধাকান্তপুরের লিটন(৩২), মোনাখালির রফিকুল(৫০) ও আলাল উদ্দীন(৪৫)।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে তাৎক্ষনিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, রাইপুর নামক স্থানে গরু বোঝাই লাটা হাম্বার দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন কার্যক্রম প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category