• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে খাল খনন কাজের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
গাংনীতে খাল খনন কাজের উদ্বোধন
গাংনীতে খাল খনন কাজের উদ্বোধন

মেহেরপুর জেলার গাংনীর দেবীপুর-ঝোড়াঘাট খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর- ২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পনঃখনন প্রকল্পের ( ১ম পর্যায়) ছয় হাজার ৪০০ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ টাকা।
গাংনী উপজেলার যুবলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও স্থানী গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে এমপি সাহিদুজ্জামান খোকন জানান, গাংনীর মানুষের কল্যাণে ১৭ টি খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বছরের মধ্যে সব খাল পুনঃখনন শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category