• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দো’আ মাহফিল 

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দো’আ মাহফিল 
গাংনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দো’আ মাহফিল 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো’আ মাহফিল করেছে বিএনপি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাংনী পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে বাস স্ট্যান্ড এলাকার কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল মালেক চপল, পৌর যুবদল আহবায়ক সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইনামুল হক ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দো’আ মোনাজাত পরিচালনা করেন মাও. জুবায়ের রহমান। অনুষ্ঠানে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দো’য়ায় অংশ গ্রহণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তৃতায় জাভেদ মাসুদ মিল্টন বলেন, কেন্দ্র ঘোষিত আগামি ২৬ মার্চের খুলনা বিভাগের রোড মার্চ সফল করতে হবে। আমাদের নেত্রী এখন মৃত্যু শয্যায়। কেন মৃত্যু শয্যায়, কাদের জন্য শয্যায় তা আপনারা সকলেই জানেন। ওই একটি ঘরে গণতন্ত্র আবদ্ধ করে যারা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে তাদের মুখের কথা বাংলাদের মানুষ বিশ্বাস করে না। তাই চলমান আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে এবং বেগম জিয়াই আগামিতে প্রধানমন্ত্রী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category