• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো কৃষকলীগ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৩ মে, ২০২৩
গাংনীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো কৃষকলীগ
গাংনীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো কৃষকলীগ

মেহেরপুরে কৃষকের ধানকেটে ঘরে তুলে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার (১৩ মে) সকাল ১১টার দিকে গাংনী উপজেলার চিৎলা গ্রামের মাঠে খলিলুর রহমান নামের এক কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম শান্তি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধানকাটা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা কৃষকলীগের (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসিব,সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষকলীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি বলেন,কৃষকের ধানকাটার জন্য শ্রমিক সংকট ও ঘুর্ণিঝড়ের আগেই ধান ঘরে তুলতে কৃষকলীগ প্রতি মৌসুমের ন্যায় এ মৌসুমেও ধানকাটা কার্যক্রম অব্যাহত রাখবে।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার, কৃষিবান্ধব সরকার। তাই সরকারকে সহযোগিতা করতে এবং কৃষকের পাশে থাকবে কৃষকলীগ সবসময় তৎপর। কারণ কৃষক বাঁচলে,দেশ বাঁচবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category