• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
গাংনীতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাংনীতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটাসহ সাংগঠনিক নানা কর্মসুচী বাস্তবায়ন করছে গাংনী উপজেলা কৃষক লীগ। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এসকল কর্মসুচী পালন করা হয়।

সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল সাগরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কৃষক লীগ নেতৃবৃন্দ।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস। উপস্তিত ছিলেন কৃষক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন , গত জাতীয় সংসদ নির্বাচনে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনার প্রতি যারা আস্থাবান তারাই নৌকার ভোট করেছেন। কৃষকলীগের নেতাকর্মীরা নির্বাচনের প্রথম থেকেই নৌকার পক্ষে কাজ করেছেন। এজন্য কৃষকলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category