• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে কিশোর কিশোরীদের কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে কিশোর কিশোরীদের কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত
গাংনীতে কিশোর কিশোরীদের কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদিলা আজহার আরশী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন ও আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন সম্পর্কে অবহিত করা হয়। সেই সাথে গ্রুপ ভিক্তিক আলোচনায় অংশ নেন তারা।

কিশোর-কিশোরীদের পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক পুষ্টি অপরিহার্য। পুষ্টি বিষয়ক সেমিনার আয়োজন করে কিশোর-কিশোরীদের পুষ্টি সম্পর্কিত জ্ঞান প্রদান, সুষম খাদ্যের গুরুত্ব বোঝানো, অপুষ্টি এবং অতিপুষ্টির ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং সেই সাথে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার উপায় শেখানো এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category