• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে কিশোরী ধর্ষণের মামলায় কিশোর গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
গাংনীতে কিশোরী ধর্ষণের মামলায় কিশোর গ্রেফতার
গাংনীতে কিশোরী ধর্ষণের মামলায় কিশোর গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে কিশোরী ধর্ষণ মামলায় নাসিম (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ। রবিবার (২৬মার্চ) দিবাগত রাতে শিশু ধর্ষণের ঘটনায় সোমবার সকালে ওই কিশোরীর নানি জরিনা খাতুন গাংনী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গাংনী থানায় মামলা নং-৩৬, তারিখ: ২৭/০৩/২০২৩ইং। গ্রেফতারকৃত কিশোর নাসিম গাংনীর ছাতিয়ান গ্রামের কামার পাড়ার নজির হোসেনের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গাংনীর সম্পুর্ণা বিউটি পার্লারে কাজ শেষে বাড়ি ফিরছিল ১৪ বছর বয়সি বালিয়াঘাট গ্রামের এক কিশোরী। ওই সময় তার সাথে মুঠোফোনে যোগাযোগ হয় কিশোর নাসিমের। রাত ৯টার দিকে দুজনের দেখা হয় বামন্দী আল ফালাহ ডায়াগনস্টিক সেন্টারের সামনে। সেখানে একটু কথা বলার জন্য তাকে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় নিয়ে যায় নাসিম। নাসিমের দুই বন্ধুকে পাহারায় রেখে সেখানেই ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে স্থানীয় লোকজনকে ঘটনা জানালে স্থানীয়রা বামন্দি ক্যাম্প পুলিশে খবর দেয়। এ সময় বামন্দি ক্যাম্পের এসআই ইসরাফিল হোসেন ওই ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে মধ্যরাতে আটক করে। সোমবার(২৭মার্চ) সকালে কিশোরীর নানি বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুর রাজ্জাক জানান, কিশোর নাসিমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্ত নাসিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category