• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির ঈদসামগ্রী বিতরণ
গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির ঈদসামগ্রী বিতরণ

অসহায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র বিধবাসহ ৫০ টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মেহেরপুরের গাংনী কসবা ব্লাড ব্যাংক সোসাইটি। আজ রোববার সকালে সমিতির উপদেষ্টা কামাল হোসেন লাল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমিতির প্রধান উপদেষ্টা ডাক্তার শহিদুল ইসলাম ও দৈনিক লাখোকন্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল।

কসবা ব্লাড ব্যাংক সোসাইটি সুত্রে জানা গেছে, সোসাইটির সদস্যদের প্রত্যক্ষ বাছাইয়ের মাধ্যমে অসহায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র বিধবাসহ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সহায়তা প্রদান করেন কসবা গ্রামের দেশে ও বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি।এ সোসাইটি শীতবস্ত্র বিতরণ, রক্ত দান, ইফতারী আয়োজনসহ দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশিষ্ট ধর্মানুরাগী মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ ও আখের আলী ঘেন্টু এবং সোসাইটির সভাপতি রাসেল আহমেদসহ সোসাইটি সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category