• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধারের ঘটনায় মামলা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
গাংনীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধারের ঘটনায় মামলা
গাংনীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধারের ঘটনায় মামলা

মেহেরপুরের গাংনী শহরে সোমবার রাতে ককটেল বিষ্ফোরন ও উদ্ধারের ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আটক সাবেক কমিশনার সাইদুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।
পুলিশ জানায়, গাংনী উত্তরপাড়ায় অবস্থিত সরকারি পরিত্যক্ত একটি মাছের হ্যাচারির পাশে বিষ্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি ককটেল উদ্ধার করে। বিএনপি নেতা কর্মীরা নাশকতামূলক কর্মকান্ডে জড়িত এমন দাবী করে ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে। সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু বিএনপির দিকে অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে গাংনী শহরে একটি মিছিল বের করে। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা করে ও ককটেল নিক্ষেপ করে। রাতেই সাহিদুজ্জামান শিপু বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৭-১৮ জনকে বিবাদি করে মামলা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে গাংনী থানা পুলিশের একটি টীম গাংনী পৌর যুবদলের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর সাইদুল ইসলামকে আটক করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ককটেল বিষ্ফোরণ ও উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাইদুল ইসলামকে মঙ্গলবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category