• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ককটেল ফাটিয়ে ছিনতাই, সড়কে আতঙ্ক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
গাংনীতে ককটেল ফাটিয়ে ছিনতাই, সড়কে আতঙ্ক
গাংনীতে ককটেল ফাটিয়ে ছিনতাই, সড়কে আতঙ্ক-প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে ককটেল ফাটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৯ টার দিকে গাংনী – ধানখোলা সড়কের বিল্লাল নাসারির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তোভোগী ও পথচারীরা জানায়, বিভিন্ন পেশার মানুষ বাজার থেকে বাড়ি ফেরার পথে গাংনী থেকে ধানখোলা গ্রামের সড়কের বিল্লাল নার্সারীর সামনে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিরা ০৩ টি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এসময় মোটরসাইকেল আটকিয়ে গাংনী শহরের কাঁচা বাজারের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলাম (২৪) এর কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, উপজেলার কাষ্টদহ গ্রামের শিশিরের কাছ থেকে ১৫০০ টাকা, ধানখোলা গ্রামের মাঝের পাড়ার মুসা আলীর ছেলে বিপ্লবের নিকট থেকে ২০০০ টাকা এবং ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এছাড়াও পর্যায়ক্রমে ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তির নিকট থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ৮ টি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে তার তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category