• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ওয়ান শুটার গানসহ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
গাংনীতে ওয়ান শুটার গানসহ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনি গ্রেফতার
গাংনীতে ওয়ান শুটার গানসহ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোররাতে গাংনীস্থ সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি টিম পশ্চিম মালসাদহ এলাকায় তার বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। গ্রেফতারকৃত মনি পশ্চিম মালসাদহ গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।

সেনা ক্যাম্প সূত্রে জানাগেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনিরুজ্জামানকে আটক করে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করে তার বাড়ির ছাদ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category