• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে এসএসসি ১৯৮৪ ব্যাচের মিলনমেলা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে এসএসসি ১৯৮৪ ব্যাচের মিলনমেলা
গাংনীতে এসএসসি ১৯৮৪ ব্যাচের মিলনমেলা

মেহেরপুরের গাংনীতে এসএসসি ১৯৮৪ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত দিনব্যাপী মিলনমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৮৪ ব্যাচের আহবায়ক কাজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন বিটিভি ও বেতার শিল্পী আব্দুর রশিদ, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। ১৯৮৪ ব্যাচের যে সকল বন্ধুরা পরোলকগমন করেন তাদের আত্মার মাগফেরতা কামনায় দো’য়া মোনাজাত করা হয়।

৮৪ ব্যাচের বন্ধু সৈয়দ জাকির হোসেনের গ্রন্থনা ও পরিচালনায় এবং বন্ধুদের অভিনয়ে এই অঞ্চলের নীল কুঠি অবলম্বনে বিশেষ নাটক “সমঝোতা” উপস্থাপন করা হয়। চরিত্রে ব্রিটিশ শাসিত নীলচাষ ও তাদের অত্যাচারের কাহিনী ফুটিয়ে তোলা হয়। ৪০ বছর আগে এসএসসি পাশ করা বন্ধুরা একসাথে উপস্থিত হতে ফিরে যান সেই এসএসসির সুখ স্মৃতিতে।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৮৪ বন্ধু লিটন মুন্সী, কাজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মকলেচুর রহমান, জহুরুল হক গামা, সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো, জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, মোর্তুজা আলম বুলবুল, ইডেন মহিলা কলেজের প্রফেসর রেহেনা পারভীন, প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজলসহ মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার এসএসসি ১৯৮৪ সালের বন্ধুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category