
অসহায় এবং নিম্নআয়ের ৩ শতাধিক মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হল কোরবানির গোস্ত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এ গোস্ত বিতরণ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।
এনসিসি নেতা অ্যাডভোকেট সাকিল আহমাদের উদ্যোগে রবিবার সকাল থেকে গাংনীর বিভিন্ন গ্রাম ও পাড়ায় গিয়ে এসব গোস্ত পৌঁছে দেওয়া হয়। কোরবানির গোস্ত বিতরণের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
এ বিষয়ে সাকিল আহমাদ জানান, “আমরা চাই ঈদের আনন্দ সবাই ভাগ করে নিক। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়- সেই চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
গোস্ত বিতরণকালে আরও উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, যারা পুরো প্রক্রিয়া সুসংগঠিতভাবে পরিচালনা করেন।
উল্লেখ্য; ঈদুল আযহার প্রথম দিনেও একইভাবে ২৫০ পরিবারের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ করেছিল এনসিপি মেহেরপুর।
নেতৃবৃন্দের মধ্যে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, আমির হামজা, শামীম আহমেদ আজম, আকাশ প্রমুখ এ মহতী কাজে যুক্ত ছিলেন।
এনসিপির পক্ষ থেকে এ ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ।