• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
গাংনীতে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

মেহেরপুরের গাংনীর চরগোয়ালগ্রামে শফিরুল ইসলাম(৫০) নামের একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত শফিরুলের পরিবারের দাবী, প্রতিবেশি ইসরাইল বিশ্বাসের ছেলে রিমনের দেওয়া বিষাক্ত কেমিক্যাল মেশানো কোমলপানীয় স্পীড পানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে ওই গ্রামের মৃত খেদ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করেছে।

শফিরুলের স্ত্রী রাশিদা খাতুন জানান, ২০ দিন আগে রাতে মাঠে ঘাস পাহারা করতে শাফিরুলকে নিয়ে যান প্রতিবেশি রিমন। সে সময় রিমনের দেওয়া কোমল পানীয় স্পিড পান করানোর পরপরই অসুস্থ হয়ে পড়ে শফিরুল। ওই রাতে পরিবারের কেহই বাড়িতে ছিল না। পরদিন অসুস্থ শফিরুলকে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় শফিরুলের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। সেখানে ১০ দিন চিকিৎসা দেয়ার পর অর্থনৈতিক সংকটের কারনে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। গত শুক্রবার শফিরুলের অবস্থা আরো গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধিন অবস্থায় রবিবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে তার মৃত্যু ঘটে। তবে কি কারনে রিমন তাকে বিষাক্ত কোমল পানীয় পান করিয়েছে তা জানাতে পারেনি তার পরিবার।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, শাফিরুল ইসলাম নামের ওই ব্যাক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবার ও প্রতিবেশিদের বক্তব্য রেকর্ড করা হয়। সেই সাথে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category