• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে এইচএসসি পরিক্ষার্থী বহিষ্কার, কক্ষ পরিদর্শক দুই জনকে অব্যাহতি

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬
গাংনীতে এইচএসসি পরিক্ষার্থী বহিষ্কার, কক্ষ পরিদর্শক দুই জনকে অব্যাহতি
গাংনীতে এইচএসসি পরিক্ষার্থী বহিষ্কার, কক্ষ পরিদর্শক দুই জনকে অব্যাহতি

মেহেরপুরের গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক দুই জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বহিষ্কৃত পরীক্ষার্থী রাকিবুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী।

বুধবার (৮ জুলাই) দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিরাজুল ইসলাম।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ কক্ষ পরিদর্শন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় এক পরীক্ষার্থী মোবাইলে প্রশ্নের উত্তর খুঁজছিলো। শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়ায় তাকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সময়ে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী বামন্দি-নিশিপুর স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক (ইংরেজি) জেমিন আহমেদকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরীক্ষার্থী বহিষ্কার ও শিক্ষককে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category