• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
গাংনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
গাংনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাংনী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে গাংনী শাখা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএভিপি ও গাংনী শাখা প্রধান মাসুদ করিম।

অনুষ্ঠানে বক্তব্য দেন কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহা আলম হুসাইন এবং গাংনী শাখার ম্যানেজার (অপারেশন) হাসিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার রাশেদ ওসমান।

সমাবেশে ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন ব্যাংকিং সেবা, আমানত, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের বক্তব্যের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

প্রধান অতিথি মাসুদ করিম তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক সব সময় গ্রাহককেন্দ্রিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি আধুনিক, নিরাপদ ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category