• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিনজন আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিনজন আটক
গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিনজন আটক

মেহেরপুরের গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তেরাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের দাবী, আটক ৩জনই চিহ্নিত মাদক পাচারকারী।

আটককৃতরা হচ্ছে- গাংনীর ভোমরদহ গ্রামের মোস্তফার ছেলে ওমর ফারুক(২৫), হিজলবাড়িয়ার নুরুজ্জামানের ছেলে সজীব (২৮) এবং মালসাদহ গ্রামের আয়ুব আলীর ছেলে ও গাংনী পৌরসভার ৫ নম্বর ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক আসাদ(২৮)। আটকদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনীর বামন্দী ইউনিয়নের তেরাইল চেয়ারম্যান পাড়া দিয়ে মাদক পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় দুটি মোটরসাইকের গতিরোধ করে তিনজন যাত্রির দেহ তল্লাশী চালিয়ে ইয়াবা পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category