• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬
গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম এ অভিযান চালায়।

গেফতারকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে লাদেন আলী (৩৫) ও উপজেলার চৌগাছা গ্রামের জহির উদ্দিন ছেলে ইমন বাদশা(৩০)।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রফিকুল ইসলাম জানান, আজ শনিবার দুপুরে একটি লাল রংয়ের পালসার মটরসাইকেল করে সাহেবনগর বাজার এলাকায় ইয়াবা নিয়ে দুই মাদক কারবারি আসছেন এমন সংবাদের ভিত্তিতে সড়কে অবস্থান করা হয়। এসময় ওই মোটর সাইকেল আরোহীদেরকে পথরোধ করে তল্লাশী চালানো হয়। এসময় ধৃত লাদেনের প্যান্টের পকেটে থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা পাওয়া গেলে দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের গাংনী থানায় নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category