• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
গাংনীতে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
গাংনীতে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মেহেরপুরের গাংনীতে ইট বোঝাই ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ধাক্কায় কালু মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কের বাঁশবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের হর্শ্ব মন্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই খোকন মন্ডল জানান, কালু মন্ডল তার মেয়ের কাছে পার্সেল পাঠানোর উদ্দেশ্যে গাংনী বাজারের কুরিয়ার সার্ভিসে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া বাজারে ওষুধ কেনার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ইট বোঝাই পাওয়ার টিলারটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটিতে কোনো লাইট ছিল না এবং অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা গাড়িটি আটক করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যাস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category