• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আমজাদ হোসেনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে আমজাদ হোসেনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাংনীতে আমজাদ হোসেনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন।

বিকেল চারটার দিকে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে আলোকপাত করেন আমজাদ হোসেন। এছাড়াও আগামির আন্দোলন সংগ্রাম সম্পর্কে কেন্দ্রীয় নির্দেশনার কিছু বিষয় উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা এক দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ হিল মারুফ পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন বাবলু ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুলসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category