• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে আফ্রিকান পাখি উদ্ধার, বহনকারীর জরিমানা ১০ হাজার টাকা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩ জুন, ২০২৪
গাংনীতে আফ্রিকান পাখি উদ্ধার, বহনকারীর জরিমানা ১০ হাজার টাকা
গাংনীতে আফ্রিকান পাখি উদ্ধার, বহনকারীর জরিমানা ১০ হাজার টাকা

মেহেরপুর গাংনীতে আফ্রিকান ওপেন বিন জাতের  ৮টি বিদেশি  পাখি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রোববার সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব-১২ এর একটি টীম উপজেলার চোখতোলা নামক স্থানে অভিযান চালিয়ে পাখিগুলোকে উদ্ধার করে। সেই সাথে পাখি বহনকারী আশরাফ আলীকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন ও রাত ১২টার সময়  মেহেরপুর জেলা বন বিভাগের কাছে পাখিগুলি হস্তান্তর করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি টীম ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ২৭-৩৭৩৮) তল্লাশি চালিয়ে  আটটি বিদেশি আফ্রিকান ওপেন বিন জাতের পাখি উদ্ধার করে। পাখি বহনকারীর কাছে  কোন লাইসেন্স বা এই পাখির পারমিট  বা বৈধ কাগজপত্র না থাকায় রাষ্ট্রীয় কোষাগরে বাজেয়াপ্ত করে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সেই সাথে   বন্যপ্রাণী সংরক্ষণ  ও নিরাপত্তা  আইন ২০২২ এর ১২ ধারা লংঘন করায় ৩৯ ধারা মোতাবেক তার কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাখিগুলোর দাম কমপক্ষে সাত লাখ থেকে আট  লাখ টাকা হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category