• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আগুন পোহাতে গিয়ে একজন অগ্নিদগ্ধ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
গাংনীতে আগুন পোহাতে গিয়ে একজন অগ্নিদগ্ধ
গাংনীতে আগুন পোহাতে গিয়ে একজন অগ্নিদগ্ধ

মেহেরপুরের গাংনীর কল্যাণপুরে আগুন পোহাতে গিয়ে সাহাদুল ইসলাম (৫০) নামের এক দিনমজুর অগ্নিদগ্ধ হয়েছেন।

বুধবার রাত নয়টার দিকে শীত নিবারনের জন্য আগুন পোহাচ্ছিলেন তিনি। তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সাহাদুল ওই গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী জানান, রাত নটার দিকে শীত নিবারনের জন্য বাড়ির পাশে আগুনের কু-লী করে সাহাদুল। হঠাত ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসক সুমাইয়া শারমীন জানান, সাহাদুলের শরীরের অর্ধেকটা দগ্ধ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category