গাংনীতে আবারও আগাছা নাশক প্রয়োগ করে দুই বিঘা জমির লাউ ক্ষেত তছরুপ করা হয়েছে। এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে চৌগাছা গ্রামের গুচ্ছগ্রামের দুবড়ির মাঠে।
জানা গেছে, গাংনী পৌরসভার চৌগাছা গুচ্ছগ্রামের দুবড়ির মাঠে সাহারবটি গ্রামের কৃষক আলাল উদ্দীন দুই বিঘা ৫ কাঠা জমিতে লাউ আবাদ করেছিলেন। গেল কয়েকদিন ধরে ক্ষেত গিয়ে দেখতে পায় লাউ গাছগুলো শুকিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে তিনি নিশ্চিত হন যে, ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে। এতে লাউ গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে।
ভুক্তভোগী কৃষক আলাল উদ্দীন জানান, অন্যের জমি বর্গা নিয়ে সার বিষের দোকানে ধারদেনা করে লাউ আবাদ করেছিলেন। ক্ষেতে প্রয়োজনীয় সার কীটনাশক প্রয়োগের মাধ্যমে গাছগুলো ফল দেওয়ার উপযুুক্ত হয়েছিল। আর কিছুদিন পরেই লাউ বাজারে তোলা যেতো, এমন সময়ে হিংসার বলি হয়েছেন লাউ ক্ষেত।
স্থানীয় কৃষকরা জানান, ফসল তছরুপ করা একজন কৃষককে হত্যার সামিল। এতো কষ্টে গড়া লাউ ক্ষেত তছরুপ হওয়ায় পথে বসেছে প্রান্তিক কৃষক আলাল উদ্দীনকে। এ ধরনের ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেন স্থানীয় কৃষগণ।গাংনীতে আগাছা নাশক দিয়ে লাউ ক্ষেত তছরুপ