মেহেরপুরের গাংনীতে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোত্তালেব আলী, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন, ধানখোলা প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।