• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সভায় আলোচনায় অংশগ্রহন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চোরাচালান বৃদ্ধি ছাড়াও বিভিন্ন ইটভাটায় মাটি বহনের কারণে রাস্তাঘাট চলাচল অনুপযোগির কথা উল্লেখ করা হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ বিষয়টি সমাধানকল্পে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category