আইএফআইসি ব্যাংক মেহেরপুরের গাংনী উপ-শাখায় প্রতিবেশী উৎসব পালিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে ব্যাংকেই এ আয়োজন করা হয়। আমন্ত্রিত এবং আগত সেবা গহীতাদের জন্য ভাপা পিঠা, চিতই পিঠা, পাকান পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, জামাই পিঠা, মুড়ির মোয়া ও খোরমা দিয়ে আপ্যায়নের আয়োজন করা হয়।
গাংনী উপাশাখার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক মো: সাদেকুল্লা। বিশেষ অতিথী ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ মহিবুর রহমান মিন্টু ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথীদেরকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।