• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে অবৈধ গ্যাস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
গাংনীতে অবৈধ গ্যাস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
গাংনীতে অবৈধ গ্যাস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ ব্যবসার অপরাধে মেহেরপুরের গাংনীর তেরাইল বাজারের পরশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আজ মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্য্যালয়ের সহকারি পরিচালক মামুনুল হাসান ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে এ জরিমানা আদায় করেন। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে সনদ গ্রহণ সাপেক্ষে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।

সুত্র জানায়, তেরাইল বাজারের পরশ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম বাদশা সনদপত্র ছাড়াই এলপিজি ব্যবসা করে আসছিলেন। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। অবৈধভাবে গ্যাস ব্যবসার কারণে পরশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে জোড়পুকুর ও তেরাইল বাজার এলাকার ওষুধ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকানের কেনাবেচা ও পণ্যের মান পর্যবেক্ষণ করা হয়। সেইসাথে কয়েকজন দোকানীকে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের একটি টিম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান ‘ক্যাব’ এর প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category