• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের চারচারা মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে মাঠের কৃষকদের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধর করে মর্গে পাঠায়। এদিকে সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এলাকার কৃষকরা ওই মাঠে কাজ করছিলেন। এ সময় তারা বিকট দুর্গন্ধ পায়। কয়েকজন কৃষক মিলে গন্ধের উৎস খুঁজতে থাকেন। এক পর্যায়ে আব্দুল খালেক নামে এক কৃষকের ভুট্টা ক্ষেতের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। এ খবর ছড়িয়ে পড়ে মাঠের কৃষক ও পথচারিদের মাঝে। খবর দেওয়া হয় পুলিশে। তবে মরদেহের পরিচয় সনাক্ত যায়নি।

গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, অর্ধগলিত অবস্থা তাই মৃত্যুর কারণ সনাক্ত করা সম্ভব হচ্ছে না। মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category