• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
গাংনীতে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
গাংনীতে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

মেহেরপুরের গাংনীর ধানখোলা বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল দশটার দিকে এ শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অগ্রণী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান রোকন উদ্দীন।
অগ্রণী ব্যাংক লিমিটেড গাংনী শাখা ব্যবস্থাপক সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান এমএইচ জগলুল পাশা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এএসএমএম কবীর, অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক আরিফ হোসেন।
অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার রমেশ চন্দ্র সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা, এলাকার রাজনৈকি নের্তৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category