• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে অগ্নীকান্ডে গরু-ছাগলসহ মালামাল ভষ্মিভূত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
গাংনীতে অগ্নীকান্ডে গরু-ছাগলসহ মালামাল ভষ্মিভূত
গাংনীতে অগ্নীকান্ডে গরু-ছাগলসহ মালামাল ভষ্মিভূত

মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের কৃষক আব্দুস সালামের বাড়িতে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে সংঘটিত এ অগ্নীকান্ডে নগদ টাকাসহ অন্ততঃ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে দাবী করেছেন তিনি। গোয়াল ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক জানান, প্রতিদিনের মতো সকলেই রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিয়ে প্রতিবেশিরা সেহরীর ভাত রান্নার সময় আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করে। প্রতিবেশিদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। ততক্ষণে গোয়াল ঘরে থাকা একটি গরু, ৫ টি খাসি ছাগল, ১০ টি রাজ হাঁস পুড়ে ভষ্মিভুত হয়। আগুন পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়লে ওই ঘরে রাখা নগদ কিছু টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান জানান, তিনি পরিষদ থেকে ঘটনাস্থলে যাবেন এবং ওই কৃষকে ক্ষতি পুষিয়ে দিতে সর্বাত্মক সহায়তা প্রদান ও সুপারিশের চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category