• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গণভোট উপলক্ষে গাংনীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
গণভোট উপলক্ষে গাংনীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়
গণভোট উপলক্ষে গাংনীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে গণভোট ২০২৬ সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। তিনি গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম, গির্জা ও মন্দিরের ধর্মীয় প্রতিনিধিরা, গ্রামপুলিশ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category