• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

খোকসায় ইয়াবার টাকা দিতে না পেরে মাদক কারবারিকে হত্যা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
খোকসায় ইয়াবার টাকা দিতে না পেরে মাদক কারবারিকে হত্যা
খোকসায় ইয়াবার টাকা দিতে না পেরে মাদক কারবারিকে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মাদক কারবারি শাহিন হোসেনের (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় রাকিবুল ইসলাম রাহুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাহুল উপজেলার মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি শাহিনকে হত্যার দায় স্বীকার করেছেন।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে মাঠপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির বারান্দা থেকে পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিন একই এলাকার মৃত আছের আলীর ছেলে। এ ঘটনায় মৃত শাহিনের স্ত্রী বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

খোকসা থানা-পুলিশ সূত্রে জানা যায়, শাহিনের মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ এলাকা থেকে রাহুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে শাহিনের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাহুল স্বীকার করেন, ঘটনার দিন তিনি শাহিনের কাছ থেকে দুটি ইয়াবা নিয়ে সেবন করেন। টাকা দিতে না পারায় শাহীন তাঁকে গালিগালাজ, হুমকি এবং মুখে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে রাহুল নাইলনের রশির ফাঁস বানিয়ে শাহিনের গলায় শক্ত করে বেঁধে তাঁকে হত্যা করেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খুন হওয়া ব্যক্তি শাহিন হোসেন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং মূলত মাদক নিয়েই এই হত্যাকাণ্ড ঘটায় রাহুল। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আসামি রাহুলকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category