• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

খাল খননের মাধ্যমে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন প্রধানমন্ত্রী- শহীদউদ্দীন চোধুরী এ্যানি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
খাল খননের মাধ্যমে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন প্রধানমন্ত্রী- শহীদউদ্দীন চোধুরী এ্যানি
খাল খননের মাধ্যমে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন প্রধানমন্ত্রী- শহীদউদ্দীন চোধুরী এ্যানি

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চোধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনননের কর্মসূচির জন্য দেশে বিপ্লব সংঘঠিত হয়েছিলো। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলো। উদ্বৃত্ত খাদ্য শষ্য বিদেশে রপ্তানিও করা হতো। দেশে কর্মসংস্থান হয়েছিলো অনেক বেকার যুবকের। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে। সেই কর্মসূচীর আওতায় আজ জিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুরের বলিয়ারপুর গ্রামের কাজলা নদীর সংযোগস্থল জিয়া খালের পাড়ে আসেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, সারা দেশে খাল খননের কারণে নদীর পাড়গুলোর সাথে গাছ লাগানোর কারণে জলবায়ু ও পরিবেশের উন্নত হবে। পাশাপাশি খালের সাথে নদীর সংযোগ হচ্ছে। পানি প্রবাহের কারণে নৌপরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশে গড়ার সুযোগ পেয়েছি। নির্বাচনের আগেই আমাদের প্রধানমন্ত্রী জাতীর সামনে অঙ্গীকার ব্যাক্ত করেছিলেন আমরা কোন মেগা প্রজেক্ট করবো না। আমরা সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে অগ্রাধীকার দেব। যার কারণে খাল খনন কর্মসূচী নতুন বিপ্লবে পরিণত হচ্ছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খাঁন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাবেক এমপি মাসুদ অরুণ ও আমজাদ হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে নতুন করে জিয়া খাল খনন হওয়ায় খুশি এলাকার মানুষ। তারা বলছেন, এতে কৃষিখাতে বিপ্লব সংগঠিত হবে। খালটি খননে ব্যায় ধরা হয়েছে প্রায় ২৪ লাখ ৭১ হাজার ৭৮৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category