• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুরে বিএনপির পদযাত্রা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুরে বিএনপির পদযাত্রা
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুরে বিএনপির পদযাত্রা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুরে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) সকাল ১১টার সময় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে পদযাত্রাটি মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ ময়দান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে সরকারি উচ্চ বালক বিদ‍্যালয় মাঠে  গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অন্যদের মধ্যে জেলা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সভাপতি ও সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: আব্দুল্লাহ, জেলা যুবদলের সভাপতি জাহিদুর রহমান, সহ সভাপতি আনিসুল হক লাভলু,মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান মাহবুব, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইন, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম মনিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category