• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

খন্দকার আমিরুল ইসলাম পালু আর নেই

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
ইন্তেকাল
খন্দকার আমিরুল ইসলাম পালু আর নেই

মেহেরপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৯) বছর।

খন্দকার আমিরুল ইসলাম পালু দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, কিডনির জটিল রোগে ভুগছিলেন। তিনি মেহেরপুর পৌরসভার কমিশনার এবং পরে পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৮৮ সালের দিকে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

খন্দকার আমিরুল ইসলাম পালু জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন মেহেরপুর জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার আনোয়ারুল ইসলাম পালুর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category