• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কোন দেশের আভ্যান্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ সমুচিত নয়: শাসমুল হক টুকু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩
কোন দেশের আভ্যান্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ সমুচিত নয়: শাসমুল হক টুকু
কোন দেশের আভ্যান্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ সমুচিত নয়: শাসমুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু বলেছেন, বিশ্বের মোড়লরা একেকটি দেশকে একেকভাবে বিবেচনা করে কথা বলে। একটি দেশের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সংবিধান সম্মতভাবেই চলে। এক্ষেত্রে কোন দেশের আভ্যান্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সমুচিত নয়। আগামি নির্বাচন সংবিধানিকভাবেই হবে। নির্বাচন বাধাগ্রস্থ হওয়ার কোন সুযোগ নেই। নির্বাচন কমিশন স্বাধীন তাই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। আগামি জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (০১ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আগামি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপের বিষয়ে এসব কথা বলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে সংবিধান সম্মতভাবেই একটি জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় ব্যবস্থাপনা করবে আর সাধারণ মানুষ ভোট দিয়ে একটি নতুন সরকার গঠনের সুযোগ দেবে। যা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে। কারণ রাজনৈতিক দল গঠন করা হয় একটি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। প্রতিটি দলের রাজনৈতিক দলের ইচ্ছে থাকে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জণগনের কল্যাণে কাজ করবে। তাই সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে এটাই ডেপুটি স্পিকার হিসেবে আমার প্রত্যাশ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল আলম টুকুকে গার্ড অব অনার প্রদান কওে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল।
অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।
অনুষ্ঠানে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবীণ প্রবীন ছাত্রছাত্রীসহ শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category