• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় হাসপাতালের ছাদের পলেস্তার পড়ে রোগীর স্বজন আহত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
কুষ্টিয়ায় হাসপাতালের ছাদের পলেস্তার পড়ে রোগীর স্বজন আহত
কুষ্টিয়ায় হাসপাতালের ছাদের পলেস্তার পড়ে রোগীর স্বজন আহত

কুষ্টিয়ায় আবারও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের এসি কেবিনের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারীর মাথা ফাটেছে । আহত ওই নারীর নাম সিমা খাতুন(৪০)। মাথায় ছয়টি সেলাই নিয়ে বর্তমানে তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর এসি কেবিনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে সিমা খাতুনের স্বামী রিপন আলী (৪৫) চিকিৎসাধীন ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে আহত সিমা খাতুনের স্বামী রিপন আলী জানান ৭ এপ্রিল রাতে তিনি হার্টের সমস্যা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন । সাধারন কেবিন বা বেড না পাওয়ায় পরের দিন সকালে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে এসি কেবিনে উঠি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাঠাৎ করে ছাদের পলেস্তারার একটি বড় অংশ খসে আমার স্ত্রী সিমার মাথায় পড়ে। এতে আমার স্ত্রীর মাথা ফেটে যায়, ছয়টি সেলাই দিতে হয়েছে। সে এখন চিকিৎসাধীন রয়েছে। আমি ও আমার স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এ ঘটনার পর ছাদের যা অবস্থা তা দেখে খুবই ভয় লাগছে। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে আজ এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আহত সিমা খাতুন বলেন, অনেক জোরে শব্দ হয়ে ছাদের পলেস্তারা খসে পড়ে। আমি স্বামীর পাশে বসে ছিলাম। কোন কিছু বুঝে উঠার আগেই খসে পড়া অংশ আমার মাথায় পড়ে ফেটে যায় । এছাড়াও আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। মাথায় ছয়টি সেলাই দেওয়া লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক ও নার্স বলেন, পুরাতন ভবন হওয়ায় মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার ছাদের পলেস্তার খসে আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই রোগীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে অন্য কেবিনে স্থানান্তর করা হয়। এ সমস্যা বহু দিনের। কয়েক মাস আগেও ছাদের পলেস্তারা ও সিলিং খসে পড়েছিল। সে সময় চিকিৎসক, রোগী, রোগীর স্বজন ও নার্স আহত হয়েছিলেন।

ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাছিমা খাতুন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে আহত ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই পড়েছে।

এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা হোসেন ইমাম জানান, এটি একটি দুর্ঘটনা। এই ঘটনায় আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সাথে কক্ষটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category