• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আলামপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া মাদপুর গ্রামের শাজাহান বিশ্বাস ৬৫ ও তার ছেলে শামিম ২৮। শাহজাহান ভূমি অফিসে চাকরি করতেন এবং শামিম কাতার প্রবাসী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নিহত শামিমের শ্বশুর বাড়ি কুষ্টিয়া সদরের কুমারগাড়া থেকে মোটর সাইকেল যোগে নিজেদের বাড়িতে যাচ্ছিল বাবা ও ছেলে। পথে আলামপুর গোরস্থানের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে চলা ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেনা।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবব্রত রায় জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছিল। বাবা ও ছেলের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়ি ও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category