• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবদক
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

  • কুষ্টিয়ায় আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে  সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া র আয়োজনে  সাংবাদিক নেতা হাজী রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মহাসমাবেশ বক্তব্য রাখেন দেশবরেণ্য সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাংবাদিক মহাসমাবেশে স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল গত ৪ জুলাই সন্ধায় নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিনের মাথায় ৭ জুলাই কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ব্রিজের নিচে গড়াই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে রুবেলের পরিবার বাদী হয়ে কুষ্টিয়ার কুমারখালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
সেই মামলার কোনো অগ্রগতি না থাকায় বিভিন্ন সময় কুষ্টিয়া জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধনসহ নিয়েছেন বিভিন্ন ধরনের কর্মসূচি। সেই সব কর্মসূচির পরও মামলার তেমন কোনো অগ্রগতি না থাকায় ডাক দেওয়া হয় সাংবাদিক মহাসমাবেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category