• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় বিআরবির সহযোগিতায় হেপাটাইটিস দিবসের উদ্বোধন

ইসমাইল হোসেন, কুষ্টিয়া:
Update : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

কুষ্টিয়ায় বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্বাবধানে হেপাটাইটিস দিবস ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এ দিবস উপলক্ষে হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতার অংশ হিসেবে বুধবার ৩১ আগস্ট সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দেশব্যাপী এ দিবসটির উদ্বোধন করা হয়। কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিআরবি হাসপাতাল ঢাকার পরিচালক মো. মফিজুর রহমান, বিআরবি হাসপাতাল লিমিটেড এর ক্যানসার বিভাগের প্রধান ক্যানসার বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন। এ উদ্বোধনী অনুষ্ঠান লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলী হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং এ রোগ সম্পর্কে বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করেন। এসময় ক্যানসার বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনও হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম ও সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলীর নেতৃত্বে ঢাকায় লিভার রোগ বিশেষজ্ঞ দল কর্তৃক বিনামূল্যে হেপাটাইটিস স্ক্রিনিং, ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী চলবে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম। এর আগে হেপাটাইটিস সচেতনতায়ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে ও বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় কুষ্টিয়া জেলার সরকারি শিশু সদন, সরকারি প্রতিবন্ধি ও দৃষ্টি প্রতিবন্ধি স্কুল, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কিয়াম সিরাতুন্নেছা ট্রাস্টসহ কুষ্টিয়া জেলার সাধারণ মানুষদেরকে হেপাটাইটিস স্ক্রিনিং, ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category